1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

লাউড়েরগড় সীমান্ত এলাকা ভারতীয় মদ বিয়ারসহ আটক ১

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ২৮২ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে ভারতীয় মদ ও বিয়ারসহ এক ব্যাক্তিকে আটক করেছে বিজিবি। ৩ এপ্রিল রাত পৌনে ১২টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর লাউরগর বিওপির হাবিলদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৪ এর নিকট হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থান হতে মোঃ সোহেল মিয়া (২২) নামের মাদক বিক্রেতাকে ৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ৭ বোতল ভারতীয় বিয়ারসহ আটক করে। আটককৃত সোহেল শাহআরফিন দশঘর গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা মোকাবেলা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com