1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৫ ডেস্ক:;

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উফতিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের উপর গুলি করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্প্রতিবার সকাল ৯ টায় ঘটনাটি ঘটে। এতে ৩ জন গুলিবিন্দসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় তিন জনকে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে যায়, গ্রামের সাইফুল মিয়াসহ গ্রাম পঞ্চায়েতের সাথে গ্রামের আমির আলীর পক্ষে মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। গ্রামের চার গোষ্ঠীর চাপে অন্যত্র অবস্থান করছিলেন আমির আলীর পরিবার।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় তার এক আত্মীয় মারা গেলে মরদেহ দাফন করতে গ্রামে আসেন আমির আলী ও তার স্বজনরা। বুধবার দিনে আমীর আলীর বাড়িতে বহিরাগত কিছু লোকজন আসেন। তাদের সাথে কিছু অস্ত্র নিয়ে আসা হয়েছে এমন খবর চাউর হলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামবাসী কোনো কিছু বুঝে উঠার আগেই বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com