1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:

শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী-আগুন দিয়ে নিরপরাধ মানুষ মারছে বিএনপি

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বিএনপিও সরকারে ছিল, শাসন করেছে দেশ। সেই বিএনপি বলে আমরা নির্বাচনে আসব না। অন্যান্য রাষ্ট্রের কাছে গিয়ে নালিশ দেয়। বিদেশিদের কাছে নালিশ দিয়ে লাভ নেই। কারণ আমরা বিদেশিদের ভাত খাই না। তারা (বিএনপি) বলে আমরা নাকি ভোট ডাকাতি করি।

 

আপনারা বলেন তো— আমরা কি ভোট ডাকাতি করেছি? আওয়ামী লীগ ভোট ডাকাতি করে না। আমার কোন ভাই—বন্ধু ভোট ডাকাতি করে নি। আসলে বিএনপি অপবাদ দেয় কারণ তারা নির্বাচনে ভয় পায়। এখন বিএনপি বলে ভোট নাকি হতে দেবে না, কী অন্যায় কথা। আপনি ভোটে আসবেন না, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ভোট দিতে দেবেন না কোন অধিকারে। এখন বিএনপি বাস—ট্রাক—ট্রেনে আগুন দিয়ে নিরপরাধ মানুষকে মারছে।

শনিবার বিকালে সুনামগঞ্জের শানিগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারের পাশের মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু রঞ্জন ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।

সকলের শান্তি প্রয়োজন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের সামাজিক স্থিতিশীলতা প্রয়োজন। যাতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কাজ করতে পারেন। শেখ হাসিনা প্রমাণ করেছেন কাজ করলে উন্নয়ন হয়। গ্রামের মানুষ, হাওরের মানুষের প্রকৃত বন্ধু শেখ হাসিনার সাথে আমরা আছি। আমরা তাকে ভোট দিয়ে আগামীতেও ক্ষমতায় আনবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকানাহীন মানুষকে ঠিকানা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের ৮ লক্ষ গৃহহীন ভূমিহীন পরিবারকে শেখ হাসিনা ঘর, বিদ্যুৎ, পানি, ল্যাট্রিন বানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কোন মানুষ ঘরহীন থাকবে না।

তিনি বলেন, রানীগঞ্জ সেতু দিয়ে সুনামগঞ্জের মানুষ ২ ঘন্টা কম সময়ে ঢাকায় যেতে পারে। সুনামগঞ্জের সাথে ময়মনসিংহ ও নেত্রকোনার যোগাযোগ তৈরি করেছি। আমরা দিরাই—শাল্লা—বানিয়াচং—আজমিরিগঞ্জ সড়ক করছি। এই সরকারের সময়কালে সুনামগঞ্জে মেডিকেল কলেজ বিশ^ বিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিউট হয়েছে। আমরা ক্ষমতায় আসলে দ্রুতই ট্রেন লাইনের কাজ শুরু হবে। সুনামগঞ্জ থেকে ট্রেনলাইন মোহনগঞ্জে নিয়ে যাব আমরা। আমি বেঁচে থাকলে বিমান বন্দরও হবে এই জেলায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com