1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ / আহত ৪০

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের অপসারণকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আজ রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গনিগঞ্জ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথমে সংঘর্ষে আহত ৪০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। পরে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মারাত্মক আহত দু’জনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com