1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের হাসারচর গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- হাসারচর গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম।পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয় শিশু দু’টি। সকাল ১০টার দিকে একই গ্রামের অপর এক শিশু গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে তাদের দু’জনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পানিতে ভাসতে থাকা শিশু দু’টির লাশ উদ্ধার করে।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com