1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটলী ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি রুমন আহমেদ জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫

শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। সোমবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আমি দুইটি পৃথক মডেল উপজেলায় রূপান্তর করব। শান্তিগঞ্জ উপজেলায় মাদক একটি বিরাট সমস্যা। এটাকে জিরো টলারেন্সের মাধ্যমে কমিয়ে আনতে হবে। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া তরুণ প্রজন্মকে একদম ধ্বংস করে দিচ্ছে। এটা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মের যাদের ফোনে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বলতে লজ্জা লাগে- আমাদের সুনামগঞ্জ জেলা শিক্ষার মানের দিকে ৬৪ নাম্বার অবস্থানে আছে। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আর এই অবস্থানে দেখতে চাই না। শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা করবো।

কয়ছর আহমদ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে যে সংস্কার প্রয়োজন সেটা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছিলেন অনেক আগেই। যখন সংস্কার অনেকের কল্পনাতেই ছিল না তখন ২০২৩ সালে আমাদের নেতা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর দেখা যায় এই সংস্কার নিয়ে একটি মহলে আলোচনা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করেই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং তাঁর নেতৃত্বেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com