1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

শান্তির সূচকে আমেরিকার চেয়েও এগিয়ে বাংলাদেশে !

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৮২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বিশ্বের সবচেয়ে শান্তির দেশ কোনটি? উত্তরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের নাম প্রথম সারিতে আসবে না। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বিশ্ব শান্তি সূচক প্রকাশ করেছে।

আইইপি এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে।

বিশ্ব শান্তি সূচকে সবচেয়ে এগিয়ে থাকা প্রথম ১০টি দেশ : ১. আইসল্যান্ড, ২. ডেনমার্ক, ৩. অস্ট্রিয়া, ৪. নিউজিল্যান্ড, ৫. পর্তুগাল, ৬. চেক রিপাবলিক, ৭. সুইজারল্যান্ড, ৮. কানাডা, ৯. জাপান, ১০. স্লোভেনিয়া।

২০১৬ সালে শান্তির তালিকায় উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে ৪৭তম যুক্তরাজ্য, ৮৩তম বাংলাদেশ, ১০৩তম যুক্তরাষ্ট্র, ১১৫তম মিয়ানমার, ১২০তম চীন, ১২৯তম সৌদি আরব, ১৪১তম ভারত, ১৫৩তম অবস্থানে পাকিস্তান। তালিকায় সবশেষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া (১৬৩)।

জরিপের সময় প্রতিটি দেশের ২৩ বিষয় বিবেচনায় রাখা হয়, যেগুলো শান্তির সঙ্গে সম্পর্কিত। এগুলোর মধ্যে রয়েছে- প্রতিটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে সংঘর্ষে জড়ানো, অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা বিক্ষোভ, অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের ভেতর বাস্তুচ্যুত মানুষের অনুপাত, সামরিকায়নের মাত্রা।

এর আগে গত বছর বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম। সে হিসেবে একধাপ এগিয়েছে দেশটি। সেবার ভারত, পাকিস্তান সৌদি আরবের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ।

এবারও এসব দেশ ছাড়া যুক্তরাষ্ট্রের চেয়ে শান্তি সূচকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com