1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নাশকতা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহ ছেলে  সজিবুর রহমান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

জানা যায়, সজিবুর রহমানের বিরুদ্ধে নাশকতা মামলা (এসএমপি, সিলেটের কোতোয়ালি থানার এফআইআর নং-১৫/৩৭০, তারিখ: ২০ আগষ্ট ২০২৪, ধারা- ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/ ৩৪ দণ্ডবিধি আইন ১৮৬০) রয়েছে। এই মামলার আসামি হিসেবে সজিবুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এছাড়াও তার বিরুদ্ধে রুদ্রসেন হত্যা মামলাসহ আরও মামলা রয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com