1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৮৪ Time View

সুনামগঞ্জের হিন্দুপল্লীতে হামলার তদন্তে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের যৌথ উদ্যোগে সাত সদস্য বিশিষ্ট জাতীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ মার্চ) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আন্তর্জাতিক ওয়েবিনারে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাত সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনে রয়েছেন- বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক (চেয়ারপারসন), সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য ও মানবাধিকার নেত্রী আরমা দত্ত, নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ব্যারিস্টার তুরিন আফরোজ (সদস্য সচিব)।

নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে সরেজমিনে তদন্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রদান করবে। ওয়েবিনারের শুরুতে ১৭ মার্চ সুনামগঞ্জের হিন্দুপল্লীতে হামলার নৃশংস ভিডিও প্রতিবেদন প্রদর্শিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com