1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

শিশুকে ধর্ষণের পর হত্যা

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৪৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গাজীপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগ শিশুটির চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ ওঠা তরুণের মা ও বোনকে আটক করেছে পুলিশ। সিটি করপোরেশনের দাখিনখান পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল রোববার রাতে এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

নিহত শিশুর নাম মায়া আক্তার (৮)। তার বাবা কামাল হোসেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। বাড়ি গাজীপুরের দাখিনখান এলাকায়।

মায়া পার্শ্ববর্তী হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের ভাষ্য, মায়ার মা ও ভাই স্থানীয় একটি কারখানায় কাজ করেন। গতকাল সকালে তাঁরা কাজে যান। এ সময় মায়া বাড়িতে একা ছিল। সন্ধ্যার দিকে তাঁরা বাড়িতে ফেরেন। মায়াকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে মায়ার প্রবাসী চাচা কালাম মিয়ার বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতরে তার লাশ পাওয়া যায়। রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মায়ার পরিবারের অভিযোগ, তার চাচাতো ভাই মনা মিয়া (১৮) তাকে ধর্ষণ শেষে হত্যা করেছেন। দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

প্রতিবেশী মতিউর রহমানের ভাষ্য, তিনি গতকাল বিকেলে মনাকে উদ্‌ভ্রান্ত অবস্থায় দেখেছেন।

জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, ঘটনার পর মনা, তাঁর মা ও বোন পালিয়ে যান। পরে মনার মা ও বোনকে আটক করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com