1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিশু রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরীর কাজ চলছে

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ৩৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; আলোচিত রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরির কাজ চলছে। একইসঙ্গে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি ঐশীর মামলারও পেপারবুক তৈরির কাজ শেষ হবে বলে জানা গেছে।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির নির্দেশক্রমে রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরি করছি।
এক প্রাশ্নের জবাবে ঐশীর মামলার পেপারবুকও এই সময়ের মধ্যেই তৈরি হবে বলেও জানান তিনি। তবে কত পৃষ্ঠার এই পেপারবুক তৈরি হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি হাইকোর্টের এই অতিরিক্ত রেজিস্টার।
গত বুধবার রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরির জন্য নির্দেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সেই নির্দেশক্রমেই এই পেপারবুক তৈরির কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com