1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শিশু হত্যা চাইনা, যুদ্ধ চাইনা, বিশ্বব্যাপী আমরা শান্তি চাই- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরে বক্তারা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ Time View

আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্য-

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ব্রিটিশ বাঙালি এমপি রোশনারা আলীর আমন্ত্রণে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুর সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পার্লামেন্ট ট্যুর নভেম্বর ২০২৩ এর কনভেনর, ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি প্রবীন সাংবাদিক আনসার আহমদ উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর টাইমস এর এক্টিং এডিটর অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমানের সহযোগিতায় এবারের এই ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিভিউটিং রাইটার ডা. রেজাউল করিম, বিশ্ববাংলা নিউজ২৪ এর চেয়ার সাহেদা আর রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিভিউটিং রাইটার ত্রিপর্না রায়, জগন্নাথপুর টাইমস ডটকো ডটইউকের সিনিয়র রিপোর্টার মির্জা আবুল কাশেম ও সাপ্তাহিক বাংলা সংলাপের প্রকাশক আনসার মিয়া প্রমুখ ।

এ সময় ট্যুরের সদস্যরা পার্লামেন্ট হাউজ কমন্স ও হাউজ অব লর্ডস ঘুরে দেখেন। পার্লামেন্টের গাইড পার্লামেন্ট হাউজের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেন তার বক্তব্যে।

ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উপস্থিত সদস্যরা বলেন-
গ্রেট ব্রিটেনের বিশেষ করে গ্রেটার লন্ডনে কমিউনিটির এক শ্রেণির তথা কিছু অংশ যুব-তরু সমাজ মাদকাসক্তের কারণে কমিউনিটিতে চুরি হাইজ্যাক বাড়ছে। দিনেদুপুরে সাইকেল চুরি হচ্ছে। মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে। নারীরাও এ থেকে নিরাপদ নয়।

মাদকাসক্ত দ্বারা চুরির এরকম ঘটনা হওয়ার পর পুলিশ প্রশাসনকে জানানো হয় কিন্তু সঠিক সমাধান হচ্ছে না।

উপস্থিত সদস্যরা আরো বলেন-
এসব ঘটনা শুধু টাওয়ার হযামলেট নয়, নিউহাম, বারকিং, ডেগেনহাম, লন্ডনের অন্যান্য জায়গাসহ ম্যানচেস্টার ও বার্মিংহাম সহ অন্যান্য শহরগুলোতে এরকম ঘটনা সংগঠিত হচ্ছে মাদকাসক্তদের দ্বারা।

এ থেকে পরিত্রানের উপায় খুঁজতে হবে? পার্লামেন্টে স্থানীয় সংসদ সদস্যরা এ ব্যাপারে কথা বলতে হবে, আলোচনার সমাধান বের করতে হবে।

বিশ্বব্যাপী আমরা শান্তি চাই, যুদ্ধ চাইনা, কোন শিশু হত্যা দেখতে চাইনা। আমরা শান্তির পক্ষে অবিচল।

বাংলাদেশ প্রসঙ্গে বলেন – প্রবাসী সাংবাদিক হিসেবে বাংলাদেশের আরো উন্নয়ন আমরা দেখতে চাই।
আগামী নির্বাচন সব দলের অংশ গ্রহণে সুষ্টু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হোক। সব রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com