স্টাফ রিপোর্টার::
আগামীকাল শুক্রবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধু মুর্যাল উদ্বোধন, বেলা ১১টায় পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের নব নির্মিত ভবন উদ্বোধন, সন্ধ্যায় সিলেটের মির্জাজাঙ্গাল নির্বানা হলে নারী উদ্যেক্তা সম্মেলনে যোগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
৩১ জানুয়ারি রবিবার বেলা ১১টায় বিশ^ম্ভরপুর উপজেলার মেজর মাহফুজুর রহমান মুজিব উচ্চ বিদ্যালয়ে আব্দুস ছাত্তার মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ করবেন তিনি।
১ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার নব নির্মিত ভবন উদ্বোধন, দুপুর ১২টায় পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর সাড়ে ১২টায় পাগলা ইউনিয়ন ভূমি অফিসের নব নির্মিত ভবন উদ্বোধন, দুপুর ১টায় আমড়িয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
Leave a Reply