1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

শুল্ক কর্মকর্তার গেস্ট হাউসে মাদকের আসর, দেড়শ তরুণ-তরুণী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৩৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: এক শুল্ক কর্মকর্তার গেস্ট হাউসে মাদকের আসর বসে প্রতিদিন- গোপনে এমন খবর পেয়ে অভিযানে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ। মদ, গাঁজা থেকে শুরু করে হেরোইন, চরস, হুক্কা, ইয়াবার মতো দেশি-বিদেশি নানান মাদকের আসর সেখানে।

ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপত জেলার রাই এলাকার। এ সময় অন্তত দেড়শ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর মাদকদ্রব্য।

কেন্দ্রীয় শুল্ক বিভাগের পরিদর্শক পদমর্যাদার ওই কর্মকর্তার গেস্ট হাউসে সন্ধ্যা নামলেই প্রতিদিন এমন নেশার আসর বসত নিয়মিত। খবর মিলছিল নানা সূত্রে। অবশেষে মধ্যরাতে অভিযান চালিয়ে সেই মাদকচক্রের পর্দা ফাঁস করল পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের গঠিত ফ্লাইং স্কোয়াড গোপনে অভিযান চালায় ওই গেস্ট হাউসে। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ।

অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের অধিকাংশই তরুণ-তরুণী। তাদের মধ্যে ৭-৮ জন বিদেশি নাগরিকও রয়েছেন। প্রায় সবাই ছিলেন নেশাগ্রস্ত। সবার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান- ওই শুল্ক কর্মকর্তা নিজেই মাদকচক্র চালাতেন নাকি গেস্ট হাউসটি ভাড়া নিয়ে রেভ পার্টি চালানো হতো, সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com