1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে গেলো ইংল্যান্ড

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাঈদুর রহমান: বাংলাদেশ দুর্দান্ত খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে না পারলেও বোলিং আর ফিল্ডিংয়ে ইংলিশদের নাকাল করে ছেড়েছে টাইগার বোলাররা। কিন্তু শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে মূলত ওয়ান ডাউনে খেলতে নামার ডেভিড মালানের কাছে। তার নান্দনিক শতকে লাল-সবুজের দেশ হেরে গেছে ৩ উইকেটে। ফলে ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১-০তে এগিয়ে গেলে সফরকারী দল।
বুধবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের নেমে অধিনায়ক তামিম ও লিটন দাস শুরুটা ভালা করলেও চাপ ধরে রাখতে না পেরে পঞ্চম ওভারে ৭ রান করে আউট হন লিটন দাস। এরপর বিপিএলে আসর সেরা নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করে তামিম। কিন্তু দলীয় ৫১ রানে তামিমকে বোল্ট আউট করেন উড। ৩২ বলে ২৩ রান করে আউট হন টাইগার অধিনায়ক।
এরপর শান্তকে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন মি. ডিপেন্ডেবল। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের প্রথম ওভারেই ৩৪ বলে ১৭ রান করে কাঁটা পড়েন মুশফিক। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এদিন মাত্র ৮ রানে আউট হন সাকিব। ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশত পূরণ করে ৫৮ রান করে সাঁজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত। এরপর মাহমুদুলাহ (৩১), আফিফ (৯)ও মিরাজ (৭) রানে আউট হলে তলানিতে পড়ে বাংলাদেশ। তাসকিনের (১৪) ও তাইজুলের (১০) রানে ৮ বল হাতে থাকতেই ২০৯ রান অলআউট হয় টাইগাররা।
জবাবে প্রথম ওভারে সাকিব জেসন রয়কে আউট করলে চাপে পড়ে ইংল্যান্ড। আরেক ইংলিশ ওপেনার সল্ট ও জেমস ভিন্সকে আউট করে ইংলিশদের উপর চাপ তৈরি করে তাইজুল ইসলাম। অধিনায়ক বাটলারকে ফিরিয়ে তাসকিনের উদযাপন প্রতিপক্ষকে ভয় দেখায়। এরপর দলকে ভরসা দেয় মালান ও জ্যাক। ৭০ রানের জুটি গড়েন দুই ব্যাটার।
২৬তম ওভারে ২৬ রানে জ্যাককে আউট করেন মেহেদী মিরাজ। এরপর একাধিক চাপ প্রয়োগ করলেও মঈন আলী ও ডেভিড মালানের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। তবে ৩৫তম ওভারে মঈন আলীকে বোল্ড করে পাল্টা আক্রমন করে বাংলাদেশ। কিন্তু মালানের ১৩৪ বলে শতক পূরণ হলে জয়ে দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংল্যান্ড।
মালানের অপরাজিত ১১৪ রানে ৩ উইকেটের জয় পায় ইংল্যান্ড। ম্যাচসেরা হন ডেভিড মালান। সম্পাদনা: এল আর বাদল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com