1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ২২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত কিশোরের নাম রায়হান মিয়া (১৪)। আজ বুধবার বিকেলে শহরের মৌলভীবাজার সড়কের ৩নং পুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার রুকসানা ওয়াহিদ রাখি রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মৌলভীবাজার সড়কের ৩নং পুল সংলগ্ন রাস্তাটি পারাপারের সময় শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে রায়হান মিয়াকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিস এর কর্মীরা মৌলভীবাজার ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার লিপি বেগম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাক ও ট্রাকের চালক প্রজেশ কুমার দেবকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com