1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

শ্রীরামসি গণহত্যা দিবসেআলোচনায় সভায় এম এ মান্নান- বর্তমান সরকার রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চায়

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ২৮৯ Time View

বিশেষ প্রতিনিধি ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিলাম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের সুযোগ্য উত্তরসূরী হিসেবে আমাদেরকে সমৃদ্ধ ও রাজাকারমুক্ত জাতি উপহার দিচ্ছেন। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে রাজাকারদের স্থান হতে পারে না। যারা এদেশে থেকে এখনও মনেপ্রাণে পাকিস্তানকে লালন করেন তাদের স্থান বাংলার মাটিতে হবে না। তিনি বলেন,আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ স্বাধীনতার চেতনা ও মুল্যবোধকে বাস্তবায়ন করার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলায় শ্রীরামসি গনহত্যা দিবস উপলক্ষে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শহীদ স্মৃতি সংসদ শ্রীরামসির আয়োজনে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক বলেন,বাংলাদেশকে আগে যারা অবহেলা করত এখন তারা বাংলাদেশকে ভয় পায়। বাংলাদেশকে অনুসরন করে। জাতির জনক বাঙ্গালি জাতিকে শুধু স্বাধীনতা এনেই দেননি দেখিয়ে গেছেন কীভাবে মাথা উঁচু করে আত্ম মর্যাদার সহিত বাঁচতে।


তিনি বলেন,স্বাধীনতার চেতনাকে লালন করে নতুন প্রজন্মকে সুখি সমৃদ্ধ জাতি গঠনে এগিয়ে যেতে হবে। শ্রীরামসি স্মৃতি সংসদের সভাপতি জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহবুব হোসেন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল হোসেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, উপজেলা


আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদসহ শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া প্রমুখ। এর আগে মন্ত্রী এম এ মান্নান ও পিএসসির চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক শ্রীরামসি গণহত্যার শহীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শহীদ স্মৃতিসংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com