1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬তম শুভ আবির্ভাব ও সংঘের যুগপূর্তি মহা-মহোৎসব শুরু

  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৬১ Time View

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের আয়োজনে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬তম শুভ আবির্ভাব ও সংঘের যুগপূর্তি মহা-মহোৎসব শুরু হয়েছে। শনিবার সিলেট বিভাগের জেলা, উপজেলায় উদযাপনের জন্য গৌর পরিক্রমার শুভারম্ভ হয়েছে।
শ্রীমন্মহাপ্রভুর পিতৃভূমি, গুপ্ত বৃন্দাবন, শ্রীধাম ঢাকা দক্ষিণ ঠাকুরবাড়িতে সংঘের পতাকা উত্তোলন, উৎসব পতাকা উত্তোলন, বৈদিক স্তোত্র পাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বৈদিক স্তোত্র পাঠ করেন বৃষ্টি রাণী দাস, সূচনা রাণী দেব ও অয়ন পাল। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রধান অতিথি শ্রীপাদ্ গোবিন্দ গোপাল গোস্বামী, বিশেষ অতিথি ড. প্রকৃতি মিশ্র ও মূখ্য আলোচক শ্রীপাদ্ নন্দলাল গোস্বামী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রীযুক্ত প্রমথ সরকার। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত শ্যামসুন্দর দে রাধেশ্যাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত সমীরণ সরকার। এছাড়াও সংগঠনের সিলেট বিভাগের সমন্বয়ক শ্রীযুক্ত দুলাল চন্দ্র বিশ^াস ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। আগামী ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা ও উপজেলা সমূহে উৎসব কর্মসূচি শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com