স্টাফ রিপোটার সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভুর মন্দির পরিচালনা কমিটি দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে দ্বিতীয় বারের মত তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি জেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। আর অদ্বৈত্য রায়কে সাধারণ সম্পাদক পদ দেয়া হয়। শুক্রবার বিকেলে উপজেলা বাদাঘাট ইউনিয়নের রাজারগাও গ্রামের অদ্বৈত মন্দিরে সকল নেতাদের উপস্থিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। এই দুই সদস্য বিশিষ্ট কমিটি দ্রুত কমিটির ৮১ জন সদস্য নির্বাচিত করবেন। এই কমিটি তিন বছরের জন্য কার্যকর থাকবে। সভাপতি পদে দ্বিতীয় বারের মত নির্বাচিত হওয়ায় সকালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান,আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই মন্দিরের উন্নয়নের জন্য। এছাড়াও প্রতি বছরেই গঙ্গা স্নানে আসা লাখ লাখ বক্তবৃন্ধদের স্বার্থে কাজ করব। এদিকে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা করুনা সিন্ধু চৌধুরী বাবুল আবারও সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।