1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সংসারে শান্তির ‘তাবিজ’ দেওয়ার কথা বলে ডেকে গৃহবধূকে ধর্ষণ!

  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরে সংসারে শান্তি ফিরিয়ে দেওয়ার তাবিজ দেওয়ার কথা বলে ডেকে এক গৃহবধূকে ধর্ষণ করেন কবিরাজ শফিকুল ইসলাম। গৃহবধূকে তাবিজ দেওয়ার কথা বলে ডেকে রাতের আঁধারে একটি দোকানের পেছনে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। জেলার শ্রীপুরের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই নারী র‍্যাবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার রাতে শ্রীপুরের বাগমারা এলাকা থেকে অভিযুক্ত শফিকুলকে আটক করে র‌্যাব-১। শফিকুল ওই এলাকার জহিরুল হকের ছেলে।

জানা গেছে, শ্রীপুর পৌরসভার বাগমারা এলাকায় সপরিবারে বসবাস করেন ওই নারী। কয়েকদিন ধরেই ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর ঝগড়া-বিবাদ চলছিল। বিষয়টি জানতে পেরে ওই নারীকে তাবিজের মাধ্যমে শান্তি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাছে ডেকে নেন একই এলাকার কবিরাজ শফিকুল। সোমবার সন্ধ্যার পর শফিকুল একটি দোকানের পেছনে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন।

র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার ওই নারী র‌্যাব অফিসে এসে লিখিত একটি অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন ওই কবিরাজ। এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com