1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সত্যের জলচিত্র || আব্দুল মতিন

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১০৯১ Time View
সত্যের জলচিত্র || আব্দুল মতিন

একদিন সত্যের জলচিত্রে জেগে থাকবে পূর্ণিমার চাঁদ,মানবহীন গ্রহে উল্লাস করবে বেঁচে থাকা শকুন,কুকুর,শিয়ালের সাধ ।

শোভিত সবুজ বনানীতে ,নৈঃশব্দে মিশে যাবে হরবোলার জ্বালা,বালিকা ঝর্ণার নিনাদে ছাপা হবে পৃথিবীর শ্রেষ্ট কবিতা। 

 
ভালবাসার ফুলে জন্ম নিবে নিশুতি দেয়ালা,
প্রকাণ্ড বটবৃক্ষের ছায়ায় বাঁদুরেরা জারি করবে নতুন ফরমান । 

হয়তো,হাঙরে ভরে উঠবে নতুন সমাজ,গিলে খাবে ক্ষেপণাস্ত্র,মিসাইল,কামান,দাবানলে পুড়বে মানব সভ্যতার ইতিহাস।


সকল অভিসারের স্থানগুলো ভরে যাবে শৈবালের আকুতিতে,বরফের জীবাণুরা বাস করবে ফেলে যাওয়া অট্টালিকা,গণকবরে।

শাদা পরীর ঘুম ভাঙবে মনভাঙ্গা মেঘের শব্দে,
দিগন্তে ছুটবে এক ঝাঁক স্বাধীন পাখি,কেউ দেখবেনা,কেউ শুনবেনা কলতান।

একদিন সত্যের জলচিত্রে জেগে থাকবে পূর্ণিমার চাঁদ,মানবহীন গ্রহে উল্লাস করবে বেঁচে থাকা শকুন,কুকুর,শিয়ালের সাধ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com