1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ

সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া মানা

  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১৮২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনা সংক্রমণরোধে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেচলাসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।  এ সময়ে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাসা-বাড়ির বাইরে যাওয়া যাবে না। সড়ক, নৌ, রেল ও বিমানসহ সারাদেশে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনার এ সময়ে স্বাস্থ্যবিধি মানতে ১০টি নির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নির্দেশনার মধ্যে বলা হয়েছে, সব ধরনের  গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী/বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/কাফন ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

তাছাড়া ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com