1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ শ্লোগানে সুনামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৫০৫ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা-দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উপলক্ষে সুনামগঞ্জে ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ শ্লোগানে মানববন্ধন, গণ পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে এক বর্ণাঢ্য গণ পদযাত্রা ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে মিলিত হয়। মানবন্ধন ও পদযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে, বেলা ১১টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অধ্যাপক পরিমল কান্তি দে এবং প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী। স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রুনা শাহীন আরা লেইস। মোঃ রাজু আহমেদের পরিচালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন, দুদক’র উপ-সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং সৈয়দ তাওসিফ মোনাওয়ার। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com