1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন

সমাজসেবক শিক্ষানুরাগী লুৎফুর রহমান লন্ডনের হাসপাতালে ভর্তি  দোয়া কামনা

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৮১ Time View

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের শেরপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত পৌর কাউন্সিলর  শিক্ষানুরাগী ও সমাজসেবক লুৎফুর রহমান লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। হার্টের সমস্যা নিয়ে তিনি গত কয়েক দিন আগে  ভর্তি হন। এর আগে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তাঁর মেজো ভাই মুজিবুর রহমান। তিনি বলেন, বড়ভাই লুৎফুর রহমানের হার্টে কয়েকটি ব্লক ধরা পড়েছে। তাকে লন্ডনের ESSEX এর BASILDON  HOSPITAL এ ভর্তি করা হয়েছে।  চিকিৎসকরা সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন। আমি তাঁর আশু সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছি। এদিকে জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন মসজিদে তাঁর সুস্হতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইকড়ছই গ্রামের বাসিন্দা সমাজসেবক পীর ছালিক আহমেদ জানান,লুৎফুর রহমান জগন্নাথপুর উপজেলার এক পরিচিত মুখ।একজন শিক্ষানুরাগী ও সমাজকর্মী হিসেবে তিনি সুপরিচিত। তাঁর সুস্থতার জন্য মসজিদে দোয়ার আয়োজন করেছি। আশাকরি আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। যাত্রাপাশা গ্রামের বাসিন্দা রজত গোপ জানান,তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন ভালো মানুষ। তাঁর সুস্থতায় আমরা প্রার্থনা করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com