1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সমাবেশে পদত্যাগের ঘোষণা বিএনপির সাত এমপির

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির দলীয় সাত সংসদ সদস্য। আজ দুপুরে রাজধানীর গোলাপবাগের সমাবেশে বিএনপির এমপিদের পক্ষ থেকে এ পদত্যাগের ঘোষণা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, আমরা পদত্যাগ করলাম। আমরা পদত্যাগ করছি। শিগগিরই এটি কার্যকর হবে।

সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা বলেন, গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আগামীকাল জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।

বিএনপির সাত এমপি হলেন- বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com