1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

সরকারি চাকরিজীবি মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৪৩৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বেসামরিক প্রশাসনের কোনো সরকারি চাকরিজীবী চাকরিরত অবস্থায় মারা গেলে তার পরিবারের সদস্যদের জন্য আর্থিক অনুদান পাঁচ লাখ থেকে বাড়িয়ে আট লাখ টাকা করা হয়েছে। এছাড়া চাকরিতে থাকাকলে গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা চার লাখ টাকা সহায়তা পাবেন, যা আগে দুই লাখ টাকা ছিল। আর্থিক সহায়তা ও অনুদানের পরিমাণ বাড়িয়ে সরকার ২৯ জুলাই গেজেট প্রকাশ করেছে, যা গত ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে।

গেজেট অনুযায়ী, এখন থেকে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকার পরবর্তে ৩০ হাজার টাকা দেবে সরকার। ২০১৩ সালের ২০ জুন থেকে বেসামরিক প্রশাসনের কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে পরিবারকে পাঁচ লাখ টাকা, স্থায়ীভাবে অক্ষম হলে দুই লাখ টাকা এবং দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছিল।

মৃত্যু ও গুরুতর আহতদের ক্ষেত্রে সরকারি অনুদান ও সহায়তার অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট থেকে নির্বাহ করা হবে। আর দাফনের জন্য অনুদানের টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তহবিল থেকে দেওয়া হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com