1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সসীমের অসহায়ত্ব -মোহাম্মদ হরমুজ আলী

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১০১৪ Time View

সসীমের অসহায়ত্ব

-মোহাম্মদ হরমুজ আলী

হেমন্তে যে হিজল গাছটির শিকড় জীববিজ্ঞানের বইতে দেখা কঙ্কালের ছবি মনে করিয়ে দিতো
ভর-বর্ষার ঢেউ তারই গোড়ায় আঁচড়ে পড়ছে অনেকটা অসহায়ের মতো!
পাটাতনে আয়েসি ভঙিমায় নববধূ,
সুখ নিচ্ছে স্রোত আর শেকড়ের কামড়াকামড়ির।

খরস্রোতা গাঙের পানি-ছুঁই ছুঁই মাথাটি বেমালুম ভাসছে আর ডুবছে আচঁড়ে পড়া তোড়ে
তবুও ভ্রুক্ষেপহীন হিজল যেনো বদলা নিচ্ছে হৈমন্তিক বিষাদের।

বর্ষা তার মতো একসময় বিদায় নিবে
শরত পেরিয়ে আবারও আসবে হেমন্ত,
গাঙের একেবারে তলানিতে নামবে জল
কাদা পানিতে আধা-নেংটা ছেলেদের হুল্লোড়ে পরাজিত একদা প্রমত্তার গুঙানিও শুনবেনা কেউ,
হিজলের শিকড়ও কঙ্কাল রুপ ধারন করবে,
নববধুও থিতু হবে অস্তিত্বের চক্রজালে।

শুধু,
অসীম প্রকৃতি মুখ টিপে হাসবে সসীমের অসহায়ত্বে!

২০. ১১. ২০১৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com