1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:

সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের মুক্তি দাবিতে মহাসড়কে হাজারো শিক্ষার্থী

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

স্টাফ রিপোর্টার::

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে নেমে এসেছেন হাজারো শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ সদর এলাকার মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীসাধারণকে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার সকাল থেকে শান্তিগঞ্জ বাজারে ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা জড়ো হন। পরে সাড়ে ১০টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে নেমে আসেন।
শিক্ষার্থীরা শান্তিগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে গেলে টেক্সটাইল ইনস্টিটিউট এবং আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ঘুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে হাজারো শিক্ষার্থীরা অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘মান্নান ভাই গ্রেপ্তার, সুনামগঞ্জের হাহাকার’, ‘জেলের তালা ভাঙব, মান্নান ভাইকে আনব’, ‘মিথ্যা মামলায় মান্নান ভাই, আমরা তোমার মুক্তি চাই’, ‘চেয়ে দেখ মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’ ইত্যাদি।
পরে টানা দুই ঘন্টাখানেক ধরে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হলে, শিক্ষার্থীরা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত মুক্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাঁদের কর্মসূচি সমাপ্ত করেন।
এদিকে, বিক্ষোভ মিছিল চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরদিন শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে ওই দিন এমএ মান্নানের পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com