1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন তৃতীয়বারের মতো নামঞ্জুর

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন তৃতীয়বারের মত না মঞ্জুর করেছেন আদালত। রোববার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক তার জামিন না না মঞ্জুর করেন।

জামিন শুনানীকালে আসামীর আইনজীবীগণ বয়োজ্যেষ্ঠ, অসুস্থ্য বিবেচনায় এমএ মান্নানের জামিন মঞ্জুরের আবেদন জানিয়ে বলেন, এমএ মান্নান মানসিক এবং শারিরিকভাবে অসুস্থ্য হওয়ায় তাকে শনিবার বিকেলে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আজ রোববার উনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা। তিনি একা চলাচল করতে পারছেন না। এজন্য তাকে মানবিক বিবেচনায় জামিন দেওয়া প্রয়োজন। তাছাড়া এই মামলারও চার্জশিট প্রদানের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

বাদীপক্ষের আইনজীবীগণ বলেন, এমএ মান্নান পতিত স্বৈরাচারী সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বাড়ীতে থেকেই তিনি ছাত্র-জনতার উপর হামলার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে অপকর্ম করে দোষী, তিনি সেভাবে দায়ী, এজন্য তার শাস্তি হওয়া প্রয়োজন।

এমএ মান্নানের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম জানান, শুনানীআন্তে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করেছেন।
এদিকে, কারাগারে থাকা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মানসিক ও শারিরিকভাবে অসুস্থ্য হওয়ায় শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে তাকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আজ তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেবার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এম এ মান্নানকে গত ১৯ সপ্টেম্বের রাতে শান্তগিঞ্জ উপজলোর নজি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলশি। পরদনি তাঁকে সুনামগঞ্জ সদর মডলে থানায় দ্রুত বচিার আইনে দায়রে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

সুত্র-সুনামগঞ্জের খবর

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com