1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টায় বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারিক।

তিনি বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে। এখনো যৌথবাহিনী সেখানেই কাজ করছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বা আটক করা হয়েছে এবং তাকে আটকের সময় কি কি উদ্ধার হয়েছে বা হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, আব্দুল লতিফ বিশ্বাস তৃণমূল রাজনীতি থেকে উঠে আসেন। দীর্ঘদিন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। দলের ও সরকারের কোনো দায়িত্ব না থাকলেও তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০১৫ সালের ৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল লতিফ বিশ্বাস সভাপতি নির্বাচিত হন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের পদে নিয়োগ দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
সুত্র-ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com