1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সাভারে নারীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ২৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সাভারে এক নারী শ্রমিকসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন-সজীব মিয়া (২২), সাথী আক্তার (১৯)। আজ সোমবার ভোররাতে উপজেলার আজেন্টসপাড়া, শাহীবাগ ও রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোর রাতে হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় গার্মেন্ট শ্রমিক সজীব মিয়ার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সজীব সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।

অন্যদিকে একই রাতে শাহীবাগ এলাকায় ভাড়া বাড়ি থেকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক সাথী আক্তারের লাশ উদ্ধার করা হয়। সাথীর বাড়ি পাবনা জেলার সদর থানার সালেহপুর গ্রামে। একই সময়ে রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী এলাকায় ভাড়া বাড়ি থেকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরো এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com