1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইংল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী টাইগাররা। টি-টোয়েন্টির এ দলটা বাংলাদেশের সেরা দল, যেখানে সবাই জানে কার কি দায়িত্ব বলে জানিয়েছেন পেসার হাসান মাহমুদ।

ডেথ ওভারে ডট বল দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা তার। ঐচ্ছিক অনুশীলনের কথা বলে মিরপুরে ঘাম ঝরিয়েছে পুরো ইংল্যান্ড দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

মাত্র এক ম্যাচেই সব বদলে যায় না। তবে স্বাগ‌তিকদের জয় হতে পারে টা‌র্নিং প‌য়েন্ট। হতে পারে টি-‌টো‌য়ে‌ন্টিতে নতুন বাংলাদেশের শুরু। হোম অব ক্রিকে‌টে এ স্বপ্নযাত্রায় অটল থাকতে চায় টিম টাইগার্স।

বাংলাদেশ পেসার হাসান মাহমুদ বলেন, মোমেন্টামটা অবশ্য আমাদের দিকে, তাই আমাদের চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার। অধিনায়ক আমাদের ট্রেইনআপ করছে, আমরা সবাই ইয়ং সবকিছু মিলে ভালো চলছে।

হাসান মাহমুদ বলেন, এই মুহূর্তে আমাদের যে দল রয়েছে আমি মনে করি সেটা সেরা। সবাই মাঠে খুবই এনার্জেটিক, সবাই মাঠে শেষ পর্যন্ত অ্যাফোর্ট দেয়।

সবাই যার যার দা‌য়িত্ব বু‌ঝে নি‌য়ে‌ছেন। ডেথ ওভার বো‌লিং সামলা‌তে আছেন হাসান মাহমুদ। তরুণ পেসা‌রের টার্গেট ডট বল।

টাইগার পেসার বলেন, একটা বল ডট দিতে পারলে পরবর্তী বলে ফোকাস থাকে। যদি বাউন্ডারি হয়ে যায় তারপরও আমি আমার লেন্থে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে। ওই সময়টাতে ক্যারেক্টারটা শো করতে আমি নিজে পছন্দ করি।

ফি‌ল্ডিংয়েও নতুন দি‌নের আগমন। পাওয়ার হি‌টিং, বো‌লিং‌য়ের পাশপা‌শি ক্যাচ প্র্যাকটিসে সি‌রিয়াস দেখা গেছে সবাইকে।

মিরপুরে একাদশে আসতে পারে একটা পরিবর্তন। শামীম পাটোয়ারির পরিবর্তে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।

ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com