1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটের ওসমানীনগরে এমপি এহিয়ার গাড়িতে হামলা, পাল্টা গুলি

  • Update Time : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট-২ (বিশ্বনাথ ও বালাগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় তার গাড়িতে হামরা চালায় দুবৃত্তরা।

হামলার সময় আত্মরক্ষার জন্য এমপি এহিয়া হামলাকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েন। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন- রাত সাড়ে ১১টার দিকে এমপি ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা চালায় দুবৃত্তরা। তারা এমপির গাড়িতে ইট-পাটকেল ছুড়ে মারে। পরে তিনি পাল্টা গুলি ছুড়লে এবং তার সাথে থাকা কর্মীরা প্রতিহত করতে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
জানা গেছে- শনিবার রাতে স্থানীয় এক ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে বৈঠক শেষে ফেরার পথে এহিয়া চৌধুরীর গাড়িতে হামলা চালার দুবৃত্তরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com