1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক মুক্তি পেলেন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭
  • ২৮০ Time View

স্টাফ রিপোর্টার::সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পাওয়া সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী কারা মুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যার ঠিক আগে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
২০১৩ সালের ১৫ জুন সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় আরিফুল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কারাবন্দী হন। দুই বছর পাঁচ দিন পর জামিনে তিনি মুক্তি পেলেন। কারাবন্দী হওয়ার পর ২০১৫ সালের
৭ জানুয়ারি তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার ছগির আহমদ বলেন, জামিনসংক্রন্ত কাগজপত্রাদি বিকেল সাড়ে চারটার দিকে কারাগারে পৌঁছালে এগুলো যাছাই-বাছাই করে পাঁচটা ১০ মিনিটে মুক্তি দেওয়া হয়। এ সময় হুইল চেয়ারে করে আরিফুল হককে কেন্দ্রীয় কারা ফটকের সামনে আনা হয়। ফটকের সামনে অপেক্ষায় থাকা সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বরণ করেন। তাঁকে ফুলের মালা দিয়ে এ সময় ‘আরিফ ভাই, আরিফ ভাই…’ বলে স্লোগান দেন উপস্থিত জনতা। এ সময় তিনি জিপগাড়িতে উঠে দুই হাত উপরে তুলে প্রার্থনা করেন। উপস্থিত সংবাদকর্মীদের কাছে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও তিনি সকলের কাছে হাত নেড়ে দোয়া চান। গাড়িতে থাকাকালে মুঠোফোনে আরিফুল হক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি। আমাকে দুই বছরের বেশি সময় জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। জনগণের দোয়ায় আমি মুক্ত হয়েছি।’
কেন্দ্রীয় কারা ফটকের সামনে একটি জিপ গাড়ি দিয়ে আরিফুল হককে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ যান। সেখানে মাগরিবের নামাজ পড়ে জিয়ারত শেষে কুমারপাড়ায় বাসায় ফেরেন। আরিফুল হককে বহনকারী গাড়ি ঘিরে কেন্দ্রীয় কারাগার সড়ক থেকে দরগাহ ও কুমারপাড়া মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে উৎসুক মানুষের ভিড় ছিল।
আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হন। হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর জঙ্গিদের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কারাবন্দী হন। এরপর থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
আদালত সূত্র জানায়, উচ্চ আদালত থেকে কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলা দুটোর জামিন পেলে সম্পূরক আরেকটি অভিযোগপত্রে সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার মামলায় অভিযুক্ত হন তিনি। এ মামলায় গত ১১ ডিসেম্বর আরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২০ ডিসেম্বর এ মামলা থেকেও তিনি জামিন পেলে পরে তা স্থগিত করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন স্থগিত বিষয়ে শুনানি শেষে গত মঙ্গলবার জামিন বহাল রাখা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com