1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সিলেটের রশিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (২০ ডিসেম্বর) আড়াইটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে আসামাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর পয়েন্টে মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কে ওঠামাত্রই বাসটির সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে দুই আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

তিনি জানান, নিহত মাসুম আহমদ ও তারেক আহমদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা।

মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com