1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় এ্যাকশনে নামছে সোয়াট টিম

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৩৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ অভিযান অংশ নিতে ঢাকা থেকে আসছে সোয়াট টিম।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, ভোর থেকে বাড়িটি ঘেরাও করে চারপাশে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সোয়াটের একটি দল হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তারা এলে মূল অভিযান শুরু হবে।”

সকালে ওই এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয়দের কথায় জানা গেছে।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চার তলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রেভেলস্ এর স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাট (বন্দরঘাট)’র বাসিন্দা উস্তার মিয়া।

গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন।

বৃহস্পতিবার রাত থেকে ওই বাড়ির চারপাশে সশস্ত্র অবস্থান নেয় পুলিশ।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকায় জঙ্গিবরোধী অভিযানে আটকদের কাছে তথ্য কয়েকদিন আগে সিলেট আসে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তারা বিভিন্ন সূত্রে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে এ বাড়ির সন্ধান পায়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com