1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে আদালতে হাজিরা দিতে যাওয়ায় পথে যুবক খুন

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

সিলেট আদালতে একটি মামলার হাজিরা দিতে আসার পথে অতর্কিত হামলার শিকার হয়ে খুন হয়েছেন বালাগঞ্জের এক যুবক। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় জুনেদুল ইসলাম (২৭) নামে এক যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং তার ভাই জাহেদুল ইসলামকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থলে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানাপুলিশ রয়েছে।

জুনেদুল ও জাহেদুল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।

স্থানীয় জানায়- জুনেদুল ও জাহেদুলসহ কয়েকজন একটি মামলায় হাজিরা দিতে সিএনজি অটোরিকশাযোগে সিলেট আদালতে আসছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে তাদের গাড়ি আসামাত্র ১৫-২০ জন দুর্বৃত্ত তাদের গাড়িটি আটকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলায় চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জুনেদুলের মৃত্যু ঘটে।

এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। তবে জুনেদুলের ভাই জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানাপুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন- অতর্কিত হামলায় জুনেদুল নামের যুবক মারা গেছেন। বাকি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কাউকে এখনো আটক করা হয়নি। হত্যাকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com