1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিত কম

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ২৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজারের ১৯টি উপজেলায় সোমবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এবারের উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে।
সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে দেখা যায় ভোটারদের উপস্থিতি সব জায়গাতেই কম।ভোটারদের লক্ষণীয় উপস্থিতি তেমন কোথাও দেখা যায়নি। দুই-একজন করে কিছুক্ষণ পরপর ভোট দিতে আসছেন। আবার অনেক কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১০-১২টি ভোট পড়েছে এমন খবরও পাওয়া গেছে।উৎসবের ভোটে ভোটারদের উপস্থিতি না থাকায় অনেকটা ভোট অনেকটা উৎসবহীনে পরিণত হয়েছে।সিলেট ও মৌলভীবাজারের ১৯টি উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ ৯১ হাজার ২২১ ভোটার ১৩৩৫ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সিলেট জেলার ১২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮ হাজার ৯০ জন, মহিলা ভোটার ৮ লাখ ৮৫ হাজার ৬২০ জন। মোট ভোটকেন্দ্র ৮১৫টি।মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫২ হাজার ২৬৪ জন ও ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন হলেন মহিলা ভোটার। ৫ পৌরসভা আর ৬৭ ইউনিয়নের এ জেলায় ভোট কেন্দ্র ৫১৯টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৩ হাজার ৭৬ টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩১৭টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com