1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সিলেটে এক প্রকৌশলীর বাসায় ডাকাতি, আটক ২

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৯৯ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় সিটি কর্পোরেশনের প্রকৌশলীর বাসায় এ ডাকাতি ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও বাড়ির লোকজন জানান, ভোর চারটার দিকে নগরীর চৌকিদেখি এলাকায় রশিদ ভিলা (রূপসা-৯) বাসার সামনের ও পেছনের বারান্দার গ্রীল ভেংগে ঘরে প্রবেশ করে ১০-১২ জনের একটি ডাকাতের দল। দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে লুটপাট চালায় তারা।
গৃহকর্তা সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী রুহুল আলম খাঁন জানান, ডাকাতরা বাসার বিভিন্ন আলমারী ও লকার ভেংগে প্রায় ৮০ ভরি স্বর্ন, নগদ দেড় লক্ষ টাকা, ৪ হাজার পাউন্ড ও ১১ টি মোবাইল সেট লুট করেছে।
ডাকাতির সময় বাড়িতে পুরুষ লোক কেউ ছিলেন না বলেও জানান গৃহকর্তা। পরিবারের একাধিক সদস্য প্রবাসে থাকেন বলেও জানান তিনি।
ঘটনার পর নগরীর গুয়াইপাড়া এলাকা থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন গৃহপরিচারক শেকুল ইসলাম ও সাবেক গৃহপরিচারকার ভাই কয়েস মিয়া।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপোলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com