1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সিলেটে করোনায় আরো ১০ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন, মৌলভীবাজারে ৩ জন ও সুনামগঞ্জে ১ জন মারা যান।

এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে ৪৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে এই সময়ে শনাক্তের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় ২৪৩ জন, সুনামগঞ্জে ৭৮ জন, হবিগঞ্জে ৬৩ জন ও মৌলভীবাজারে ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন রোগীর শরীরেও করোনা শনাক্ত হয়। এই সময় সিলেট জেলায় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ১০ শতাংশ, সুনামগঞ্জ জেলায় ৩৫ দশমিক ২৯ শতাংশ, হবিগঞ্জ জেলায় ৫২ দশমিক ৫০ শতাংশ এবং মৌলভীবাজার জেলায় ৩২ দশমিক ৩৫ শতাংশ।

এখন পর্যন্ত পুরো বিভাগে ৩৫ হাজার ৬৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৪১৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৮৫ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৬৮ জন। সিলেটে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬১৭ জন। তার মধ্যে ৪৯১ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com