1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সিলেটে গ্রুপ বদল করায় হামলার শিকার হলেন এক ছাত্রলীগ কর্মী

  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গ্রুপ পরিবতর্ন করায় হামলার শিকার হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেটের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গেইটের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানিয়েছে, সিলেট ইন্টারন্যাশল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজী হাবিব দীর্ঘ দিন থেকে সিলেট নগরীর শামীমাবাদের ছাত্রলীগ নেতা সাগরে গ্রুপেরে সঙ্গে ছিল। কিন্তু গত কয়েক দিন আগে সে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্র“পের চলে যায়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কাজী হাবিবের উপর হামলা করেন সাগর অনুসারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ দলের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে হাবিবকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
:

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com