1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ- অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় হবে না সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত জগন্নাথপুরে বোরো ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ চলছে, সেচ সংকটের শঙ্কায় কৃষকরা জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা সাগরপথে গ্রিস যাচ্ছিলেন হবিগঞ্জের ৭ তরুণ, নৌকাডুবির পর খোঁজ নেই ৬ জনের জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ

সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভোররাতে সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে।

স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র-সিলেটটুডে২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com