1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরে দুটি দীর্ঘ সেতু অনুমোদন, উচ্ছ্বসিত হাওরবাসী জগন্নাথপুরে থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ- অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় হবে না সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত জগন্নাথপুরে বোরো ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ চলছে, সেচ সংকটের শঙ্কায় কৃষকরা জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা সাগরপথে গ্রিস যাচ্ছিলেন হবিগঞ্জের ৭ তরুণ, নৌকাডুবির পর খোঁজ নেই ৬ জনের

জগন্নাথপুরে থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ- অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় হবে না

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশকে বন্ধু হিসেবে জনগনের জন্য কাজ করতে হবে। কেউ অপরাধী হলে তার কোন রাজনৈতিক পরিচয় হবে না। অপরাধী কে অপরাধী হিসেবে আইনের আওতায় আনতে হবে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নব নির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি কয়ছর আহমদ আরো বলেন, আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিতে আছি শান্তিতে থাকতে চাই। কোন নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে আমরা পুলিশ কে সাপোর্ট করতে চাই।  জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মাদক ও অনলাইন জোয়া জিরো টলারেন্স নীতিতে চলবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রসঙ্গে এমপি বলেন, দেশের বাহিরের একটি দেশে থেকে একটি পলাতক গোষ্ঠী অর্থ দিয়ে বাংলাদেশে আগুন-জ্বালাও, অগ্নিসন্ত্রাসের মতো গণবিরোধী কার্যক্রম চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা জড়িয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ।

প্রধান অতিথির তাঁর নির্বাচনী প্রতিশ্রতির কথা উল্লেখ করে বলেন,  আমার নির্বাচনী ওয়াদা ছিল সমধল ও ইটাখোলা ব্রিজ নির্মাণের । আল্লাহর রহমতে দুটি সেতু একনেক সভায় অনুমোদন হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই কাজ হবে। পর্যাক্রমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে তিনি বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ,সুনামগঞ্জ জেলা জজ আদালতের পিপি জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী ছুফি মিয়া,  জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন, উপজেলা সদর মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী।

এদিকে সভা শুরুর আগে নবনির্মিত ৫ তলা ভবনের উদ্ধোধন করেন সংসদ সদস্য কয়ছর আহমদ। পরে এক বর্ণাঢ্য র‌্যালি থানা ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য যে,  ২০২০ সালে তৎকালীন সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুর থানার ৫তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দৃষ্টিনন্দন নব নির্মিত ভবনটি পুলিশের দাপ্তরিক ও আবাসন সংকট নিরসনে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com