1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সিলেটে চিড়িয়াখানা হচ্ছে

  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৩৭৪ Time View

স্টাফ রিপোর্টার:;সিলেট নগরীতে একটি মিনি চিড়িয়াখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তার এ পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।

সিলেট নগরীতে উন্মুক্ত স্থানের অভাবের কথা স্বীকার করেন সিলেট-১ আসনের এই সাংসদ। মিনি চিড়িয়াখানা স্থাপিত হলে তা হবে সিলেট নগরীর ফুসফুস বলেও জানান তিনি।

বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সিলেটে একটি মিনি চিড়িয়াখানা স্থাপন করা যায়। এই শহরের ফুসফুস নেই, উন্মুক্ত স্থান নেই। এ বছরের শেষের দিকে সিলেটের মধ্যস্থলে জেলের যে ৪৬ একর ভূমি পাওয়া যাবে, এ ব্যাপারে পরিকল্পনা নিয়ে সেখানে সিলেটের দর্শণীয় ফুসফুস তৈরী করা হবে।

তিনি আরো জানান, জেলের ভেতরে দুটো ও বাইরে একটি পুকুর রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com