1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে ছাত্রদল কর্মী খুন আটক-৩

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৩২১ Time View

সিলেট প্রতিনিধি:; সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী গেইটের সামনে প্রতিপক্ষের হাতে ছাত্রদল কর্মী ডন হাসান (২৮) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।শুক্রবার রাত ৮টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। হত্যাকান্ডে ব্যবহৃত লম্বা রড সমেত সূচালো ছুরি এবং একটি ওয়ান শুটারও উদ্ধার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তারা তা খতিয়ে দেখছেন। ।

তিনি জানান, পুলিশ এ ঘটনার ভিডিও ফুটেজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় রাব্বী নামের এক যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। তিনি জানান, নিহত হাসান একটি হত্যা মামলার আসামী। তার বাসা নগরীর কাজলশাহ এলাকায়।
নাম প্রকাশ না করার শর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার জানান, পুলিশ হাসপাতালে মৃত লাশ নিয়ে আসে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com