1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে ট্রাক থামিয়ে আগুন, দগ্ধ-২

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট-ঢাকা মহাসড়কে একটি ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ হয়ে আহতরা হলেন ট্রাকচালক সিলেটের পীরেরবাজার শ্যামপুর এলাকার আফজল মিয়া (৩০) ও তাঁর সহকারী মৌলভীবাজারের কমলগঞ্জের কোনাগাঁও গ্রামের জয়নুল আবেদীন (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক লালাবাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে। একপর্যায়ে তারা পেট্রলজাতীয় কিছু ছিটিয়ে ট্রাকটিকে আগুন দেয়। এ সময় ট্রাকচালক ও সহকারী ট্রাক থেকে নেমে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকচালক ও সহকারীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান  বলেন, ধারণা করা হচ্ছে, বর্তমানে নাশকতাকারীরাই ট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com