1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

সিলেটে দুই ডাকাতকে ‘গণপিটুনি’

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরীর বোরহানবাগ এলাকায় দুই ‘ডাকাতকে’ গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এলাকার মসজিদে মাইকিং করে ডাকাত প্রতিরোধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ২ ডাকাতকে আটক করে পুলিশ।

আটককৃত ‘ডাকাত’ সিলেট নগরীর বোরহানবাগ এলাকার আব্দুল কাদিরের ছেলে সজল (৩৩) ও নগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকার নবারুন ৩৫৫নং বাসার মো. রহমান মিয়ার ছেলে মো. ইমন আহমদ (২৩)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার উপ পরিদর্শক (এসআই) জোস্না বেগম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ডাকাত একটি সিএনজি যোগে অস্ত্রশস্ত্র নিয়ে নগরীর বোরহানবাগ এলাকায় প্রবেশ করেছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ও স্থানীয় জনতাসহ বোরহানবাগ এলাকা থেকে পালানোর সময় পুলিশ তাদের কে আটক করে।

তিনি আরো বলেন, আটককৃত আব্দুল কাদিরের ছেলে সজল(৩৩) সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটকের আগে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com