1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটে নাদেলের বাসায় চুরি ; ১৫ লাখ টাকার মালামাল লুট

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৫৪৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর সিলেট নগরের হাউজিং এস্টেটের বাসার নিচতলায় চুরির ঘটনা ঘটেছে।

মাত্র একঘণ্টার ভেতরেই চুরেরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ চুরির ঘটনাটি ঘটে। এ সময় চুরেরা শফিউল আলম চৌধুরী নাদেলের ফ্ল্যাটেরও তালা ভেঙে ফেলে। তবে ওই বাসায় তেমন জিনিসপত্র না থাকায় কিছুই নিতে পারে নি।

জানা গেছে, রাত ৯টার দিকে হাউজিং এস্টেট ২৮/২ নং বাসার নিচতলার বাসিন্দা আশিকুর রহমান চৌধুরী পরিবারসহ এক আত্মীয়ের  তাদের বাসায় যান। এরপর রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা।

ভেতরে প্রবেশ দেখেন বাসার সবকিছু তছনছ করে রাখা। চুরির বিষয়টি নিশ্চিত হলে খোঁজ করে দেখেন প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চুরেরা।

এছাড়া উপরের তলায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসার তালাও ভাঙ্গা। তবে বাসাটি খালি থাকায় কিছুই নিয়ে যেতে পারেনি। তবে জিনিসপত্র সব ছড়িয়ে রাখে চুরেরা।

এদিকে খবর পেয়ে বাসাটি পরিদর্শন করেছে বিমানবন্দর থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি শাহাদাৎ হোসাইন মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com