1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

সিলেটে নারীর চিৎকারে ধরা পড়লো দুই ‘ছিনতাইকারী’

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরীর বন্দরবাজার থেকে বাগবাড়ী যাওয়ার পথে সোমবার রাত সাড়ে ৮টার দিকে চলন্ত অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইকারীরা তার গলা ও কানের হার ছিনিয়ে নেয়। এরপর ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করেন।

আটককৃতরা হলো- অটোরিকশাচালক বিশ্বনাথ থানার পেশকারগাও এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে নজরুল ইসলাম (২৫) ও সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার মৃত আব্দুস সত্তারের ছেলে জাকির হোসেন (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইয়ের শিকার বাগবাড়ি এলাকার ফরিদ মিয়ার স্ত্রী হাসান মার্কেটের সামন থেকে একটি অটোরিকশায় উঠেন। গাড়িতে চালক ছাড়াও আরো ২ পুরুষ যাত্রী ছিল। অটোরিকশাটি লামাবাজার এলাকা পাড়ি দিলে দুই ছিনতাইকারী তার মুখ চেপে গলায় চাকু ধরে কান ও গলার হার ছিনিয়ে নেয়। তারা ওই নারীকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে চুপ থাকার নির্দেশ দেয়। কিন্তু তিনি পুলিশ লাইনসের সামনে গিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে সাধারণ মানুষ ও কয়েকজন পুলিশ এগিয়ে এসে সিএনজি-অটোরিকশাটি আটক করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুইজন আটক হলেও ছিনতাইকারী চক্রের এক সদস্য পালিয়ে গেছে। সে ওই নারীর গলার হার নিয়ে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com