1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সিলেটে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের জকিগঞ্জে নিখোঁজের পাঁচদিনের মাথায় শাম্মী আক্তার (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার কেছরী গ্রামের ঝোপে বস্তাবন্দী মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত শাম্মী আক্তার ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। জকিগঞ্জ সদর ইউপির মানিকপুর গ্রামের আজমল হোসেনের মেয়ে। শাম্মি আক্তারের বাবা জকিগঞ্জ থানা পুলিশের বাবুর্চির কাজ করায় বর্তমানে পৌর এলাকার পীরেরচক গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।
আজমল হোসেন জানান, রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটের ছাউনির দিকে যায় শাম্মী আক্তার। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। এলাকায় মাইকিং করা হয়। ওই জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

অবুঝ শিশুটিকে কারা কেন নির্মমভাবে হত্যা করল সেটা তিনি বলতে পারছেন না। তিনি একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান।

এদিকে, শাম্মী আক্তার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন এলাকার মানুষ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হত্যাকা-ের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com